ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে নবনির্বাচিত সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারকে সংবর্ধনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২২, ২০১৪ ৯:২২ অপরাহ্ণ

Mohadevpur Picture_22-01-2014মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : এলাকার উন্নয়ন প্রশ্নে কোন রাজনীতি নয়। সকল ভেদাভেদ ভুলে, দলমত নির্বিশেষে, কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকারসহ সকল সেক্টরে অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন সাধন করার জন্য সকলের নিঃস্বার্থ সহযোগীতা দরকার। নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন নওগাঁ- ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। নবনির্বাচিত সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারকে উপজেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত এ সংবর্ধনা অনুষ্ঠান ২২ জানুয়ারী বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঃ জব্বার, থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাহ উদ্দিন আল-ওয়াদুদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আঃ মান্নান চৌধুরী দুলাল, আঃ সাত্তার, শামসুল আলম বাচ্চু, মোফাকখারুল ইসলাম মুকুল, আলহাজ্ব শেখ শাহ আলম ফয়সাল প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!