কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে বুধবার সকাল ১১টায় নির্বাচন পরবর্তী আইন-শৃংখলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহম্মদ আমির উদ্দিন,থানা অফিসার ইনর্চাজ মোঃ তোফাজ্জেল হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃ জালালুর রহমান আকনসহ জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহনকারিরা এ উপজেলার আইন-শৃংখলা স্বাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন।




