ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নূরের গাড়ি বহরে হামলা মামলার আরেক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২০, ২০১৪ ৪:০০ অপরাহ্ণ

Murderনীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর লাশ পুলিশ পাহারায় দাফন করার পর আরেক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ। ২০ জানুয়ারী সোমবার সকালে ওই মামলার অন্যতম আসামি আতিক (২৭) এর লাশ সৈয়দপুর বাইপাস সড়কের আসমতিয়া মাদ্রাসার সন্নিকটে নাড়িয়া খাম্বা নামক স্থান থেকে উদ্ধার করা হয়। আতিক সদর উপজেলার টুপামারি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নূরের গাড়ি বহরে হামলা ও ৪ আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

Shamol Bangla Ads

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ আহমেদ জানান, উদ্ধারকৃত লাশের মাথায় বাম পাশে কানের নীচে আঘাতের চিহৃ আছে। ফর্সা গায়ের রংয়ের যুবকের পড়নে জিন্সের প্যান্ট, পায়ে কেট্স ও গায়ে গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিস লেখা জ্যাকেট রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
উলে­খ্য, ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা ও ৪ আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা মামলার প্রধান আসামি ছিলেন রব্বানী। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার ভোররাতে পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাঁশঝাড় তার লাশ উদ্ধার করে পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!