ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২০, ২০১৪ ৩:১৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা

কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও আনন্দ র‌্যালী করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ১৯ জানুয়ারী রবিবার বেলা ১১ টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহরে আনন্দ র‌্যালী বের করে দলটির নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. শামীম উল হাসান অপুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। বক্তারা বলেন দেশ ও গণতন্ত্রের এ ক্রান্তি লংগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন জাতির কল্যাণে বড় প্রয়োজন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!