মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বিয়ের একদিনের মাথায় সৌদি প্রবাসী বর ফজলুল হক (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ১৮ জানুয়ারী শনিবার দুপুর সাড়ে ১২টায় বরের নিজ বাড়িতে। ফজলুল হক বড়লেখা উপজেলার দাশের বাজার ইউনিয়নের সুড়িকান্দি রস গ্রামের মৃত মুফাচ্ছির আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বড়লেখা উপজেলার শংকরপুর গ্রামের আমেরিকা প্রবাসী কনে ফাতেমা বেগম(৩৪)এর সাথে তার আনুষ্টানিক ভাবে বিয়ে হয়। বিয়ের এক দিনের মাথায় গতকাল শনিবার দুপুরে একটি কক্ষে গলা কাটা রক্তাক্ত অবস্থায় বর ফজলুল হককে পরিবারের সদস্যরা দেখতে পান। প্রথমে তাকে বড়লেখা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা: তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে প্রেরন করে ।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ঘটনাটিকে আতœহত্যা ধারনা করা হচ্ছে, তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর হত্যা না আতœহত্যা তা নিশ্চিত করা যাবে।




