ads

মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুনামগঞ্জে নদ-নদীর পানি অপরিবর্তিত, নিম্নাঞ্চলে ভোগান্তি

খবর টি পড়েছেন : ১,০১৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় নদ-নদীর পানি অপরিবর্তিত রয়েছে। পানি বৃদ্ধি না পেলেও জেলার নিম্নাঞ্চলের মানুষদের ভোগান্তি পিছু ছাড়ছে না। দোয়ারাবাজার, ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চলের যোগাযোগ সড়ক ও বাড়ির আঙ্গিনা এবং কিছু গবাড়িতে পানি ওঠায় এসব এলাকার মানুষ দুর্ভোগে রয়েছেন।

Shamol Bangla Ads

মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানি সোমবারের চেয়ে কয়েক সেন্টিমিটার কমে সুনামগঞ্জ পয়েন্ট থেকে বিপৎসীমার ৭ সেন্টিমিটার এবং ছাতকে ৩ সেন্টিমিটার কমে ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার এবং ছাতকে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে সুনামগঞ্জ সরকারি কলেজসহ জেলার তিনটি আশ্রয়কেন্দ্রে গৃহপালিত প্রাণিসহ আশ্রয় নেওয়া ৩৭টি পরিবারের কেউই এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারি সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজ এবং ছাতক ও বিশ্বম্ভরপুরের তিনটি আশ্রয়কেন্দ্রে গত বছরের বন্যার ভয়াবহতার কথা চিন্তা করে ৩৭টি পরিবার আশ্রয় নিয়েছে। তারা পানি না বাড়লে বাড়ি ফিরে যাবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করতে হবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বিদায়ী অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ৫৫ বিলিয়ন ডলার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads