কেশবপুর (যশোর) প্রতিনিধি : জন প্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপিকে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের যশোর জেলা নেতা মনজুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি নাসির উদ্দিন ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খানসহ নেতৃবৃন্দ শনিবার সম্বর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট, মানপত্র ও ফুল দিয়ে অভিনন্দন জানান। তারা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেড স্কেলসহ দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা দিয়ে গেজেট প্রকাশে তার সহযোগিতা কামনা করেন।




