ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে সাংসদ প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে আ’লীগের সংবর্ধনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ১:৫১ অপরাহ্ণ

SIRAJGONJ (DR.MUNNA SOMBORDHONA)-5- PHOTO16.01.14সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনের পর প্রথমবার সিরাজগঞ্জে পৌছলে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি কে সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার বেলা এগারটার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পৌছে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ডাঃ মুন্না এমপি। এরপর মোটরসাইকেল শোভাযাত্রার নিয়ে তিনি কামারখন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌছেন। সেখানে কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মিরা তাকে সম্বর্ধনা জানান। এ সময় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ ও শ্রমিকলীগ নেতারাও তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানান। কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সম্বর্ধনা অনুষ্ঠান শেষে ডাঃ মুন্না এমপি সিরাজগঞ্জ শহরের এস এস রোডের জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসেন। সেখানে সদর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের নেতা কর্মিরা তাকে সম্বর্ধনা জানান। এ সময় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ অংশগ্রহনকারি দুরন্ত রাজশাহী ক্রিকেট টিমের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের ক্রিড়া সম্পাদক মুশফিকুর রহমান মোহন, প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির সহ-ধর্মীনী শারিতা মিল্লাত রিতু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোস্তফা কামাল খান, আবু ইউসুফ সূর্য্য, সাধারন সম্পাদক এ্যাড. কে এম হোসেন আলী হাসান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারন সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারন সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার শিকদার, শহর আওয়ামীলীগের সভাপতি ইছাহাক আলী, সাধারন সম্পাদক দানিউল হক মোল্লা, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. কে এম হোসেন আলী হাসান। এ সময় ডাঃ মুন্না আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ এলাকাবাসি ও আওয়ামীলীগ নেতা কর্মিদের প্রতি কৃতঙ্গতা জানিয়ে বলেন, এই এলাকার মানুষের ঝন পরিশোধ করতে তিনি আজীবন কাজ করে যাবেন।

Need Ads
error: কপি হবে না!