ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেব্রুয়ারিতে মেয়াদোত্তীর্ণ উপজেলায় নির্বাচন : সিইসি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ৮:৫১ অপরাহ্ণ

cec-ecশ্যামলবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা শেষ সময়ে মেয়াদোত্তীর্ণ উপজেলা পরিষদে প্রথম দফায় নির্বাচন করবে নির্বাচন কমিশন। আইনি বাধ্যবাধকতার কারণেই ওই নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন তিনি। ১৮ জানুয়ারী শনিবার দুপুরে নির্বাচন কমিশনে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই কথা জানান সিইসি।

Shamol Bangla Ads

এসময় তিনি বলেন, অনেকগুলো উপজেলা পরিষদের মেয়াদ শেষ হয়েছে। সেগুলোর নির্বাচন করার সময় এসে গেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি কতগুলোর মেয়াদ শেষ হবে। কাজেই সেগুলোতে নির্বাচনের একটা বাধ্যবাধকতা আছে। প্রথম দফায় ১শ ১৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফেব্রুয়ারিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় নির্বাচন করা যৌক্তিক হবে কি-না, জানতে চাইলে রকীব উদ্দিন বলেন, এসএসসি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে নির্বাচনের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় কোন বিঘ্ন ঘটবে না বলেও জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!