চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনোত্তর সংখ্যালঘুদের উপর সহিংসতা বন্ধের দাবীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরপর নেতৃবৃন্দ একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রদান করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকেল ৩ টায় উপজেলা সদর বাজার বড় ব্রীজের উপর মানব বন্ধনটি করেন। এ সময় বক্তারা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাস, আ’লীগ সভাপতি মোহন আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, চিতলমারী পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত বরণ বিশ্বাস, সাধারণ সম্পাদক অলীপ সাহা কালা, শেরে বাংলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোহাসিন রেজা, কালিদাস বড়াল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার রায়, যুবলীগ সাধারণ সম্পাদক রাশেদ শেখ, ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন। এ সময় জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




