ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৈনিক ইনকিলাব প্রেসে তালা, তল­াশি ও সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে বোয়ালখালী প্রেস ক্লাবের নিন্দা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ১:০৯ অপরাহ্ণ

Chittagong_District_Map_Bangladesh-118বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : স্বাধীনতা ও গণতন্ত্রের অগ্রপ্রথিক, দেশ ও জাতির সত্যের মুখপাত্র দৈনিক ইনকিলাব বন্ধ ও সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে এক সভা শুক্রবার বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

দৈনিক ইনকিলাবের বোয়ালখালী সংবাদদাতা এম এস এমরান কাদেরীর সভাপতিত্বে ও চন্দনাইশ সংবাদদাতা এম এ মহসিনের সঞ্চালনে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক এম মনঞ্জুর আলম, প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক সিরাজুল ইসলাম, এইচ সি দে রাজু, ক্লাবের যুগ্ম সম্পাদক পূজন সেন, ছাদেকুর রহমান সবুজ, মো. রবিউল হোসেন, ইনকিলাব পাঠক ফোরামের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার সাংবাদিক বা জাতির বিবেককে রোধ করার প্রচেষ্টা করছে। দৈনিক ইনকিলাব অফিসে তল­াশি, প্রেসে তালা ঝুলি দেশে বাকশালী কায়দায় স্বাধীন গণতন্ত্রচর্চা ও সংবাদপত্রের বাক স্বাধীনতাকে বন্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে প্রেসের তালা খুলে দিয়ে এবং গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

Need Ads
error: কপি হবে না!