জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। ১৭ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ঝিনাই ব্রিজ সংলগ্ন নলেরচর প্রেট্রোল পাম্পের পাশে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বাবুল খান (৩৭)’র লাশ উদ্বার করেছে। মুমূর্ষুবস্থায় আহত অপর ৪ জনকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিলাল উদ্দিন জানান, দেওয়ানগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সাথে ইসলামপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির বাড়ি ইসলামপুর উপজেলার রামভদ্রার কড়ইতার গ্রামে। তার পিতার নাম লতিফ খান বলে জানাগেছে। তাৎক্ষনিকভাবে আহতদের মধ্যে রামভদ্রা গ্রামের মাহমুদা বেগম (৩৫), আবু বকর (৪৫)’র পরিচয় পাওয়া গেলেও বাকি ২জনের জ্ঞান না ফেরায় পরিচয় জানা যায়নি। পুলিশ ট্রাক ও সিএনজি আটক করলেও ড্রাইভারদ্বয় পালিয়েছে।




