ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গিবাদীদের সঙ্গ না ছাড়লে সংলাপ নয় : তথ্যমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ৫:০৫ অপরাহ্ণ

inu_3শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া যতদিন জঙ্গিবাদীদের সঙ্গ না ছাড়বেন, ততদিন কোন সংলাপ হবে না। বিএনপি সরকারের সঙ্গে আলোচনায় বসলে তাকে কথা দিতে হবে তিনি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে নেই। তিনি ১৮ জানুয়ারী শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘সাম্প্রদায়িকতা ও গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা সভায় ওইকথা বলেন।

Shamol Bangla Ads

এসময় তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদের ছাতা হিসেবে তিনি যতদিন কাজ করবেন, ততদিন তিনি গণতন্ত্র-ক্লাবের সদস্য হতে পারবেন না। আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান বের করতে হবে এবং চুক্তি হতে হবে বাংলাদেশে জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী আর রাজনীতি করতে পারবে না।
গণমাধ্যম প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। আর সেজন্য স্বাধীনতা, সংবিধান ও অসাম্প্রদায়িকতার পক্ষে এবং স্বৈরাচারী তৎপরতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তিনি বলেন, রাজনীতির মধ্যে যেভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে সেভাবে গণমাধ্যমের শুভ অংশকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তৎপর হওয়ার পাশাপাশি যারা সাম্প্রদায়িক তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
‘অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য গণমাধ্যম’ নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক কাজী রফিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চোধুরী, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সিপিবি সভাপতি মুজাহেদুল ইসলাম সেলিম, পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক রহমান মুস্তাফিজ।

Need Ads
error: কপি হবে না!