ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংখ্যালঘুদের উপর হামলা ও নাশকতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় এ সভায় জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মজিদ আলী, পৌর মেয়র আফজাল হোসেন রানা, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ। ঈমাম,শিক্ষক, মুক্তিযোদ্ধা সাংবাদিক,জনপ্রতিনিধিরা ঝালকাঠি জেলায় সাম্প্রদায়ীক সম্প্রতি বজায় রাখার জন্য বিভিন্ন সুপারিশ ধর্মী বক্তব্য রাখেন।




