ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে পূর্বধলায় র‌্যালি ও মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০১৪ ৭:৩১ অপরাহ্ণ

Purbadhala Pic 01পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হামলার প্রতিবাদে বুধবার সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি মুক্তিযোদ্ধা পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উদীচি শিল্পীগোষ্ঠী, উপজেলা পূজা উদ্যাপন কমিটি, পূর্বধলা প্রেসক্লাব, বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি, আরবান একাডেমী, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, সারা সংস্থা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে অংশ নেয় । পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, অধ্যাপক মফিজ উদ্দিন ফকির, সুধাংশু শেখর তালুকদার, রতন সম্মানিত, জুলফিকার আলী, আবুল আরশাদ, বিদ্যুৎ কুমার দে, মাজেদা আক্তার প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!