ads

বুধবার , ১৫ জানুয়ারি ২০১৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুড়িগ্রামে একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৫, ২০১৪ ১২:৫৭ অপরাহ্ণ

Hottaকুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৪ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দিয়াডাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে কৃষক সুলতান মিয়া (৫৫), তার স্ত্রী হাজেরা বেগম (৫০), নাতনী রুমানা (১৯) ও আরেক নাতনী আনিকা (৭)।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে সুলতান মিয়া, তার স্ত্রী হাজেরা বেগম, মেয়ে মৌসুমী (২৫) এবং দুই নাতনী রুমানা ও আনিকাকে এলোপাথারি কোপাতে থাকে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন আসার আগেই তারা পালিয়ে যায়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুলতান মিয়া ও তার ২ নাতনী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুলতান মিয়ার স্ত্রী হাজেরা বেগমও মারা যায়। পরে গুরুতর আহত মৌসুমীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্য ওই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে- সে বিষয়ে নিহতের স্বজন বা পুলিশ কোন পক্ষই সুষ্পষ্টভাবে কিছু বলতে পারেনি।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, এই হত্যাকাণ্ডটি পরিকল্পিত তা ষ্পষ্ট বোঝা যাচ্ছে। কেননা তাদের ঘর থেকে কোন মালামাল খোয়া যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়ে তা নিরূপন করা যায়নি। পুলিশ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!