মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩ বছরের এক কিশোরীর বাল্য বিবাহ প্রতিরোধ করলো উপজেলা প্রশাসন। ১৩ জানুয়ারী সোমবার উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের কর্মধা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণী পড়–য়া এক ছাত্রী (১৩) এর বিয়ের দিন ক্ষণ ঠিক করে কার্ড বিতরণ সহ বিয়ের সকল প্রস্তুতি শেষ করে। বিয়ের ঠিক পূর্ব মুহুর্তে গায়ে হলুদের দিন গত ১২ জানুয়ারী রবিবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন ও থানা পুলিশের এস.আই আসলামুর রহমান এর নের্তৃত্বে একদল পুলিশ সহ ঘটনাস্থলে পৌছে বাল্য বিবাহটি প্রতিহত করে।
পরে তারা গাঁয়ে হলুদের পিড়িতে বসা কনে জৈনক স্কুল ছাত্রীকে উদ্বার করে স্থানীয় ইউপি সদস্য এর তত্বাবধানে রেখে আসেন।
জানা যায়, মানবাধিকার সংগঠন গেøাবাল হিউম্যান রাইটস্ অরগানাইজেশন এর দেওয়া তথ্য অনুযায়ী মৌলভীবাজারের জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে উপজেলা প্রশাসন বাল্য বিবাহটি প্রতিহত করে। পরবর্তিতে উপজেলা প্রশাসন সোমবার কনের অভিভাবক পক্ষকে ডেকে লিখিত মুচলেকার মাধ্যমে বাল্য বিবাহটি বন্ধ করা হয়।




