ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা ১৮ জানুয়ারী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০১৪ ৫:৩২ অপরাহ্ণ

kustiaকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর স্থগিতকৃত ভর্তি পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি হতে শুরু হয়ে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তাঁর সভা কক্ষে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

এসভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেনসহ ভর্তি কমিটির সদস্যবৃন্দ।সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ জানুয়ারি (এ,এইচ ইউনিট), ১৯ জানুয়ারি (বি ইউনিট), ২০ জানুয়ারি (সি ইউনিট), ২১ জানুয়ারি (ডি, ই, এফ ইউনিট) এবং ২২ জানুয়ারি (জি ইউনিট) এর ভর্তি পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২৫ জানুয়ারির মধ্যে। মেধা তালিকা অনুযায়ী ভর্তি হবে ১ফেব্রুয়ারি হতে ১০ ফেব্র“য়ারি। অপেক্ষামান তালিকা ও বিভিন্ন কোটায় ভর্তি এবং বিভাগ পরিবর্তন ১৭ ফেব্রুয়ারি হতে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!