শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ৪ জনকে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে। ১২ জানুয়ারী রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ৪জনকে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।

এরা হচ্ছেন এইচ টি ইমাম-প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, মশিউর রহমান- অর্থনৈতিক উপদেষ্টা, গওহর রিজভী- আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক- নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা।
এর আগে পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের ৬ জন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া হয়। তারা হচ্ছেন ব্যারিস্টার শফিক আহমেদ, দিলীপ বড়ুয়া, গওহর রিজভী, আনোয়ার হোসেন মঞ্জু, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
উলেখ্য, অব্যাহতি দেওয়া উপদেষ্টাদের মধ্যে গওহর রিজভী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে পুন:নিয়োগ এবং আনোয়ার হোসেন মঞ্জু ও জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে নতুন মন্ত্রীসভায় নিয়োগ দেওয়া হলেও ঠাই হয়নি কোথাও আইনমন্ত্রী ও উপদেষ্টা ব্যারিস্টার শফিক আহমেদ এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার।




