জামালপুর প্রতিনিধি : জামালপুরে হিন্দু-বৌদ্ধ-খৃীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে শহরের শহীদ মিনার চত্ত¡রে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

এতে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি সুকুমার চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. জাহিদ আনোয়ার প্রমুখ।
বক্তারা অবিলম্বে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর বন্ধের পাশাপাশি দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান। পরে সংখ্যালঘু স¤প্রদায়ের নারী-পুরুষরা কালো পতাকা হাতে নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে।




