ads

রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত-আফ্রিকা বিশ্বকাপ মহারণ: কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

রোহিত-কোহলিদের হাত ধরে ১৩ বছর পর শিরোপখরা কাটিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত শর্মার দল শিরোপা উৎসবে মাতে। ২ বার ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেললেও ভারতীয় নারী দল এখনও চূড়ান্ত সাফল্যের স্বাদ পায়নি। তৃতীয়বারের ফাইনালে আজ (রোববার) তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ২ দলই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে। ২ নভেম্বর রবিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের এই মহারণী ফাইনাল অনুষ্ঠিত হবে। রোহিত-কোহলিরা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল প্রোটিয়াদের হারিয়ে। এবার আফ্রিকান মেয়েদেরও প্রতিপক্ষ ভারত। হারমনপ্রিত কৌরদের মাঠে নিশ্চিতভাবেই গ্যালারিভর্তি দর্শকদের চাপও সামলাতে হবে লরা উলভার্টের দলকে। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে তারা। এর আগে মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও প্রোটিয়ারা রানার্সআপ হয়ে ফিরেছে।

Shamol Bangla Ads

২০০৫ এবং ২০১৭ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। ২ বারই অধিনায়ক ছিলেন মিতালি রাজ। চলমান বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিতালির কীর্তি ছুঁয়ে ফেলেছেন হারমনপ্রীত। এবার তার সামনে পূর্বসূরির ‘রাজ’ ছিনিয়ে নেওয়ার সুযোগ। বিশ্বকাপ শুরুর আগে হারমনপ্রীত বলেছিলেন, এবার সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে তারা বদ্ধপরিকর। বিশ্বকাপের মাঝে টানা তিন ম্যাচে হারে আশাভঙ্গের পরিস্থিতি তৈরি হয়েছিল বটে। তবু সব বাধা কাটিয়ে ভারতীয় দলের সামনে প্রতিশ্রুতি রক্ষার সুযোগ।

মেয়েদের ওয়ানডে ক্রিকেটে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে মোট ৩৪ বার। এর মধ্যে ২০টিতে জিতেছে ভারত। ১৩ জয় দক্ষিণ আফ্রিকার। এক ম্যাচে ফলাফল হয়নি। জয়-পরাজয়ের নিরিখে ভারতেরই পাল্লা ভারী। তবু বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। ইতিহাস তৈরির সুযোগ দু’দলের সামনেই। ক্রিকেটভক্তরাও নতুন বিশ্বচ্যাম্পিয়নের অপেক্ষায় আছেন। স্বাগতিক মেয়েরা চ্যাম্পিয়ন হলে বদলে যেতে পারে ভারতী নারী ক্রিকেটের চেহারা। ঠিক যেমন ১৯৮৩ সালে কপিল দেবদের বিশ্বজয় দেশটির ক্রিকেটকে বদলে দিয়েছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!