ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চৌদ্দগ্রাম রতনপুর বিষ্ণু মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ জেলা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৬:১২ অপরাহ্ণ

8তাপস চন্দ্র সরকার, কুমিল­া : কুমিল­ার চৌদ্দগ্রাম উপজেলার রতনপুর গ্রামের মজুমদার বাড়ীস্থিত র্নিমাণাধীন বিষ্ণু মন্দিরের ভিতরে রক্ষিত খড়-কুটায়  শনিবার মধ্যরাতে আগুন লাগিয়ে দেয় র্দুবৃত্তরা।

Shamol Bangla Ads

এ ঘটনার সংবাদ পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থল পরির্দশন করেন- কুমিল­া জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্ত্তী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল­া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল­া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কমল চন্দ খোকন, অনুভব সমবায় সমিতি লিঃ কুমিল­া জেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল­া জেলা শাখার প্রচার সম্পাদক ও কুমিল­া সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্ত্তী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম উপজেলার ১৩নং জগন্নাথ দীঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুল হক খাঁন ও ইউপি মেম্বার মোঃ তাজুল ইসলাম, শংকর মজুমদারসহ  অত্র এলাকার অনেক মানুষ। পরিদর্শন শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে রতনপুর গ্রামের মজুমদার বাড়ী’র নিবাসী শংকর মজুমদারের হাতে ৩বান টিন ও ৯ হাজার টাকা চেক প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান।

3
এদিকে, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর যশোর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নাটোর ও গাইবান্ধাসহ সারাদেশে সংখ্যালঘু হিন্দু স¤প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা, বাড়ী-ঘর ভাংচুর ও অগ্নি সংযোগের তীব্র নিন্দা জ্ঞাপন করেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল­া জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!