ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের বসত বাড়ীতে অগ্নিসংযোগ : আহত ১

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৫:০৯ অপরাহ্ণ
পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের বসত বাড়ীতে অগ্নিসংযোগ : আহত ১

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় দুর্বৃত্তরা এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত জনেক মন্ডল (৬৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার  গভীররাতে  দিকে উপজেলার পানা গ্রামে ঘটনাটি ঘটেছে। চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র প্রতিপক্ষ ঘের মালিকের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে।
সূত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের পানা মৌজার সাড়ে ৪শ বিঘার একটি চিংড়ি ঘের নিয়ে প্রভাবশালী ঘের মালিক রফিকুল ইসলামের সাথে পানা গ্রামের বিকাশ হালদার গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে ইতোমধ্যে দু’পক্ষের মধ্যে একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগের ঘটনা ঘটেছে। জনেক হালদারের স্ত্রী সনেকা হালদার জানান, বিরোধের জের ধরে প্রতিপক্ষ ঘের মালিকের লোকজন রবিবার প্রথম প্রহর (রাত ৩টার দিকে) বাড়িতে হামলা করে ঘুমিয়ে থাকা বয়স্ক স্বামীকে ধরে নিয়ে পাশের ক্ষেতে ফেলে দিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় বসত ঘরের  অংশ ও প্রয়োজনীয় কাপড়-চোপড়সহ মাদুর তৈরীর উপকরণ পুড়ে ভস্মিভূত হয়। সকালে আহত স্বামী জনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের মাধ্যমে এ ধরণের একটি খবর পেয়েছি। বিষয়টি সরেজমিন পরিদর্শন করার মাধ্যমে খতিয়ে দেখছেন বলে তিনি জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!