ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে নাসিমের গাড়ি বহরে ককটেল হামলার হোতা গ্রেফতার ২

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০১৪ ৬:১২ অপরাহ্ণ

Followup-Logo2চারঘাট প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে  ২ জানুয়ারী বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রার্থীর পথসভায় যোগ দিতে যাওয়ার সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের গাড়ির বহর লক্ষ্য করে দুর্বত্তরা পর পর দু’টি ককটেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে চারঘাট আসার পথে বেলা সাড়ে ১১ টার দিকে তার গাড়ির বহর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমীর পার্শ্বে পৌঁছলে রাস্তার উত্তর পার্শ্ব থেকে একটি ককটেল ছুড়ে মারা হয়। এর কিছুক্ষণ পরে গাড়ির বহর সারদা পাইলট স্কুলের সামনে পৌঁছলে আরো একটি ককটেল নিক্ষেপ করা হয়। চারঘাট মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার আশংকায় পুলিশসহ বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে থানায় ৮টি মামলার আসামী ও চারঘাটে নাসিমের গাড়ি বহরে ককটেল হামলার প্রধান আসামী ১১ জানুয়ারী শনিবার সকালে নিজ বাড়ী থেকে উপপরিদর্শক আঃ সালাম সঙ্গীয় ফোর্ষসহ আস্করপুর গ্রামের জাসাসের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোজাফফর হোসেন (৪০) ও ওমরগাড়ি গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে চাঁনমিয়া (৩৬)-কে আটক করে। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার গোলাম মোর্তুজা বলেন, গাড়ির বহর পার হওয়ার পরেই হামলা হয়েছে এবং নাসিমের গাড়ি বহরে ককটেল হামলার প্রধান ২ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!