ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেট্রল বোমা দগ্ধ শাহীনার পর চলে গেলেন ফরিদও

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৮, ২০১৪ ২:৫০ অপরাহ্ণ

sahinaশ্যামলবাংলা ডেস্ক : অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ বীমা কর্মকর্তা শাহীনা আক্তার (৩৮) ও ফল ব্যবাসায়ী মো. ফরিদ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৮ জানুয়ারী বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে মারা যান শাহীনা। এরপর বুধবার সকালে মারা যান ফরিদ।

Shamol Bangla Ads

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা অবরোধের তৃতীয় দিনে শুক্রবার রাজধানীর পরীবাগে যাত্রিবাহী একটি বাসে অবরোধকারীরা পেট্রোল বোমা ছুড়ে মারলে শাহীনা ও ফরিদসহ ৩ জন দগ্ধ হন। দগ্ধ আরেকজন হচ্ছেন বাসচালক বাবুল হাওলাদার। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
নিহত শাহীনার ভাই রুহুল আমিন জানান, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সের মিজান এজেন্সির নির্বাহী কর্মকর্তা ছিলেন শাহীনা। স্বামীর সঙ্গে খুলনা থাকলেও কয়েকদিন আগে অফিসের কাজে ঢাকায় এসে চাচাতো বোন সাহিদা ইসলামের বাসায় ওঠেন। শাহীনার স্বামী এসএমএফ জামান খুলনার একটি স্থানীয় দৈনিকের ব্যবস্থাপনা সম্পাদক। পাশাপাশি ব্যবসা করেন। আর তাদের একমাত্র ছেলে আসিফুজ্জান মেরিন ইঞ্জিনিয়ার। তিনি উচ্চ প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম ভূইয়া জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদের মৃত্যু হয়। তিনি ক্যান্টনমেন্ট এলাকার বালুঘাটের ফল ব্যবসায়ী ছিলেন।

Need Ads
error: কপি হবে না!