ads

শনিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

খবর টি পড়েছেন : ১৩৪
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতিকে সুখবর দিতে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বিকাল ৪টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি এতে যুক্ত হয়েছেন সরকারপ্রধান। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’র (ইউএন-সিডিপি) সভায় পর্যালোচনা শেষে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের সুপারিশের ঘোষণা এসেছে। জাতিকে সেই সুখবর দিতেই সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী।
এদিকে এই সুপারিশ পাওয়ার পর নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণার জন্য তিন থেকে পাঁচ বছর প্রস্তুতিকালীন সময় পাওয়া যায়। বাংলাদেশ ইতোমধ্যে পাঁচ বছরের প্রস্তুতিকালীন সময় চেয়ে আবেদন করেছে।
নিয়ম অনুযায়ী তিন শর্ত পূরণ হলে এবং পরপর দুটি পর্যালোচনায় এ মানদণ্ড ধরে রাখাতে পারলে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করে ইউএন-সিপিডি। তারমধ্যে ২০১৮ সাল থেকে তিনটি শর্তই পূরণ করতে পেরেছে বাংলাদেশ এবং এ মান ধরে রেখেছে। তিনটি শর্ত হলো- মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার। ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৮২৭ ডলার। মানবসম্পদ সূচকে ৬৬ পয়েন্ট ও অর্থনীতির ভঙ্গুরতা সূচকে ৩২ বা নিচে আসতে হয়। বাংলাদেশ এসব শর্তও ২০১৮ থেকেই পূরণ করে আসছে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের পয়েন্ট ৭৫.৩ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে ২৫.২।

Shamol Bangla Ads

সরকারপ্রধান হওয়ার পর থেকেই বিদেশ সফর থেকে ফিরে বা অন্যান্য ইস্যুতে মাঝে মধ্যেই গণভবনে সরাসরি সংবাদ সম্মেলন করতেন শেখ হাসিনা। তবে করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় এক বছর পরে সাংবাদিকদের মুখোমুখি (ভার্চুয়ালি) হলেন প্রধানমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান… পরবর্তী সংবাদ বিশ্বে বাংলাদেশ মর্যাদাশীল দেশে হিসেবে জায়গা করে নেবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads