ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিরোজপুর জেলা আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয়ে আগুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১০, ২০১৪ ৩:৩৯ অপরাহ্ণ

AWALIG OFFICE PHOTOপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কস্থ জেলা আওয়ামীলীগ অফিসে বৃহস্পতিবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এ সময় আগুনে আওয়ামীলীগ অফিস ও পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

Shamol Bangla Ads

রাতে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, রাত ৩.৪৫ মিনিটের দিকে আওয়ামীলীগ অফিসে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।এ সময় অফিসে থাকা আসবাবপত্র ও জরুরী কাগজপত্র পুড়ে যায় ।
অপরদিকে সকালে বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।  জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু জানান, বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা দেশজুড়ে যে তান্ডব চালাচ্ছে তারই অংশ হিসেবে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে। তবে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফারুখ হোসেন সিকদার জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্ত না করে জানানো যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনার পর শহরের ডাকঘর সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা । জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনায় ১৮ দল জড়িত নয়।  এ ঘটনার পরপরই শহরে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!