নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১০ জানুয়ারী নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ওই উপলক্ষ্যে বিকেল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা সাঈদ রায়হান মানিক, আফতাব আলী, মাহফুজার রহমান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আলী রেজা মো.মারুফ বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান আলী ও ছাত্রলীগ নেতা শিপলু সরকার প্রমুখ।




