ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবি’র ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৮, ২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ

rajshahi-university_শ্যামলবাংলা ডেস্ক : রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ৮ জানুয়ারী বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি ২০১৪ পর্যন্ত অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত: স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে—উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ অথবা িি.িৎঁ.ধপ.নফ) থেকে জানা যাবে।
উল্লেখ্য, এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৬শ ১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ২শ ২৪ জন শিক্ষার্থী। এ হিসেবে প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!