ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাবতলীতে স্থগিত ৪৬, ভোট গ্রহন ৪২কেন্দ্র : ৩শ নেতাকর্মীর নামে পুলিশের মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ২:২৩ অপরাহ্ণ

Pic Bnp-06-01-14গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে দশম জতীয় দশম সংসদ নির্বাচন বগুড়ার নির্বাচন কমিশন গাবতলীতে ৪২ টি কেন্দ্রে ভোট গ্রহন ও ৪৬ টি কেন্দ্রে দুর্বৃত্তদের হামলার কারনে ভাট গ্রহন বন্ধ দেখিয়েছে। গাবতলী উপজেলায় ৮৮ কেন্দ্রের ৪২ টিতে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির মুহম্মদ আলতাফ আলী লাঙ্গল প্রতিক ১৫৭৫ ও জাতিয় পার্টি(মঞ্জু) গ্রæপের এটিএম আমিনুল ইসলাম পিন্টু বাই সাইকেল প্রতিক ১৫৩৫ ভোট পেয়েছে। মোট ৩১১০ জন ভোটার ভোট প্রদান করেছে মর্মে তালিকা প্রকাশ করা হয়েছে। অপরদিকে থানায় হামলার অভিযোগ এনে গতকাল সোমবার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে ১৮ দলের নেতা কর্মীদের ৪০/৫০ জনের নাম উল্লখসহ অজ্ঞাত ২ থেকে আড়াই‘শ নেতাকর্মীর নামে থানায় মামলা করা হয়েছে বলে মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছে। প্রদানকৃত তালিকায় দেখাযায় নেপালতলী ইউনিয়নের এমআরএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সব চাইতে বেশী ভোট পড়েছে। সেখানে মহাজোট প্রার্থী আলতাফ আলী পেয়েছে ৪৮ এবং জেপি মঞ্জুর গ্রæপ এটিএম আমিনুল ইসলাম পিন্টু পেয়েছে ৩০১ ভোট। একই ইউনয়নের সৈয়দ আহম্মেদ কলেজ ও নশিপুর ইউনিয়নের মাজবাড়ী মহিলা ও পুরুষ কেন্দ্রে কোন ভোট পড়েনি। অন্য কেন্দ্র গুলোতে ভোট পড়ার সংখ্যা এমআরএম উচ্চ বিদ্যালয় ১টি কেন্দ্রে ৩৪৯ ভোট ছাড়া। সর্বনিন্ম ১৫ ভোট এবং সর্বোচ্চ ৯৭ ভোট পড়েছে মর্মে তালিকায় দেখাযায়। উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈদের সাথে যোগোযোগ করাহলে তিনি জানান, পরবর্তী নির্দ্দেশ না আসা পর্যন্ত ফলাফ বন্ধ এবং ভোট প্রদানের ৪২ টি ও স্থগিত ৪৬ টি কেন্দ্রের তালিকা বলবৎ থাকবে। অপরদিকে পুলিশের মামলার কারনে গ্রেফতার এড়াতে নেতা কর্মীরা আত্মগোপনে করেছে।

Need Ads
error: কপি হবে না!