ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গহর আলী(৭০) হৃদরোগে আক্রন্ত হয়ে শনিবার সকালে নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিলাহি———–রাজিউন)। মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন। নেতৃবৃন্দরা হলেন খুলনা জেলা বিএনপির সহসভাপতি মোল্যা আবুল কাশেম, খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুর, সাধারন সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান বাচ্চু, এস এম বদরুজ্জামান তসলিম, আবুল কালাম সামছুদ্দিন, ইমান আলী, গাজী আ: হালিম, মোল্যা মসিউর রহমান, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, মোল্যা কবির হোসেন, মনির হোসেন গোলদার, শেখ আ: মান্নান, দেলোয়ার হোসেন, মোল্যা একরামুল হোসেন, শেখ ফরহাদ হোসেন, মাও: খলিলুর রহমান, নিত্যানন্দ মন্ডল, আর্জিনা বেগম, সরদার আব্দুল মালেক, শাহাদাত হোসেন, মো: শহীদ, নজরুল ইসলাম, আ: মালেক বিশ্বাস প্রমুখ।




