মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ২ ভারতীয় নাগরিককে আটক আটক করেছে বিজিবি। ৪ জানুয়ারী শনিবার দুপুর সাড়ে ১২ টায় জুড়ী সীমান্তের লাঠিছড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন,ভারতের করিমগঞ্জ কাঠালতলী এলাকার ফয়জুর রহমান(৫০) ও পিয়ারা বেগম(৩৩)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সাড়ে ১২ টায় অবৈধভাবে বিনা পাসপোর্টে জুড়ীর লাঠিছড়া সীমান্ত এলাকায় ২ ভারতীয় নাগরিক ফয়জুর রহমান ও পিয়ারা বেগম বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদেরকে আটক করে। পরে বিজিবি জুড়ী থানায় তাদেরকে হস্তান্তর করে। এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।




