ads

বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুর-৪ আসনের বিএনএফ প্রার্থীর অভিযোগ: ভোট পাক আর না পাক নির্বাচনে জাপা’র প্রার্থীই জয় লাভ করবে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০১৪ ৬:০৬ অপরাহ্ণ
জামালপুর-৪ আসনের বিএনএফ প্রার্থীর অভিযোগ: ভোট পাক আর না পাক নির্বাচনে জাপা’র প্রার্থীই জয় লাভ করবে

জামালপুর সংবাদদাতা : ভোট পাক আর না পাক নির্বাচনে জাপা’র প্রার্থীই জয় লাভ করবে এমন অভিযোগ করেছেন-সরকার দলীয় এমপি ডা: মুরাদ হাসানের বিরুদ্বে। জামালপুর -৪ (সরিষাবাড়ী) আসনের ১০ম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট( বিএনএফ) প্রার্থী সাংবাদিক মোস্তফা বাবুল সাংবাদিক সম্মেলনে অভিযোগটি করেন। জাতীয় পার্টি (এ) মামুনুর রশিদের বিরুদ্ধে নির্বাচনী আচরন ভঙ্গের অভিযোগ তুলে বলেন- আ.লীগের স্থানীয় সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান উপজেলা আ.লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রধান মন্ত্রীর নাম ভাঙিয়ে জাপা প্রার্থী মামুনুর রশিদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণ বিধি লঙ্গন করছেন। এছাড়া প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীসহ প্রশাসনকে এককভাবে ব্যবহারেরও অভিযোগ করেন। তিনি বলেন স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান প্রকাশ্যে বিভিন্ন স্থানে ঘোষনা দিচ্ছেন যে ভোট পাক আর না পাক নির্বাচনে জাপা’র প্রার্থীই জয় লাভ করবে। অপরদিকে তিনি তার নির্বাচনী লিফলেন ছিঁড়ে ফেলা,অগ্নি সংযোগের জন্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধেও অভিযোগ করেন। ১জানুয়ারী’১৪ বুধবার দুপুরে উপজেলার তারাকান্দির জমিরুন্নেছা পাঠাগারে অনুষ্ঠিত বিএনএফ প্রার্থী সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন বাদশাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!