ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের কৃতিসন্তান দৈনিক শাহানামা’র বার্তা প্রধান মামুনুর রশীদ নোমানী বরিশাল প্রেসক্লাবের নির্বাচনে পাঠাগার সম্পাদক নির্বাচিত হওয়ায় রাজাপুরে রিপোর্টার্স ইউনিটি পক্ষ থেকে সংবর্ধণা দেয়া হয়েছে। সোমবার বিকেলে ইউনিটির হলরুমে সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিটির সভাপতি আউয়াল গাজির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস, দৈনিক শাহানামা’র সাংবাদিক গোলাম সরোয়ার, ইউনিটির সাধারণ সম্পাদক এনামুল হক (নয়াদিগন্ত), রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক আহসানুল কবির মামুন (মোহনাটিভি ও আমারদেশ), মোঃ আব্দুর রহিম রেজা (সমকাল, বাংলানিউজ ও মতবাদ), বদরুদ্দীন তোতা মৃধা (বাংলাদেশ সময় ও পরিবর্তন), সাইদুল ইসলাম (সংগ্রাম), মোঃ সিদ্দিক আকন (ভোরের অঙ্গীকার), বরকত হোসেন মৃধা (মাইটিভি ও বরিশাল বার্তা), রুহিদাশ বিশ্বাস (আজকের বরিশাল), মাইনুল হক লিপু (বরিশাল প্রতিদিন), নুর হোসেন সুমন, সাইফুল আজম রিপন, আবু বক্কর সিদ্দিক ও মিজানুর রহমান পনা প্রমুখ। অনুষ্ঠানে নোমানী তার বক্তব্যে বলেন, শুরু থেকে রাজাপুর রিপোর্টার্স ইউনিটির পাশে আছি এবং সারা জীবন থাকবো। তিনি ইউনিটির আরও গতি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য তার সহযোগীতা অব্যাহত থাকবে বলেও অঙ্গীকার করেন। অল্প দিনে রিপোর্টার্স ইউনিটি রাজাপুরবাসীর যে আস্থা ও সুনাম অর্জণ করেছে এ জন্য তিনি ইউনিটির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিবস তালুকদারও বক্তব্যে রিপোর্টার্স ইউনিটির প্রতি তার সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে বলেও অঙ্গীকার করেন।




