শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে এক বাসায় অভিযান চালিয়ে ২ শতাধিক হাতবোমাসহ ৩ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর রবিবার গভীররাতে অভিযান চালিয়ে ওই হাতবোমা উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রবিবার গভীররাতে মোহাম্মদপুরের একটি বাসায় ওই অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে ২ শতাধিক হাতবোমা উদ্ধার এবং শিবিরের ৩ কর্মীকে আটক করা হয়।




