ads

বৃহস্পতিবার , ১৩ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাত পোহালেই ঈদ, হানা দিতে পারে ঝড়-বৃষ্টি

খবর টি পড়েছেন : ১৩৯
রাত পোহালেই ঈদ, হানা দিতে পারে ঝড়-বৃষ্টি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামীকাল শুক্রবার ঈদের সকালে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৩ মে বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাব উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এ কারণে আগামীকাল সারাদিন দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই ঈদের দিন বৃষ্টি থাকতে পারে।
তিনি বলেন, শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকালের দিকে রাজধানী, রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টির আভাস। অন্যত্র বিকালে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

Shamol Bangla Ads

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিং, কক্সবাজার, টেকনাফ, সিলেট, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছী, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়ায়, ডিমলা, রাজারহাট, সাতক্ষীরা ও কুমারখালীতে হালকা বৃষ্টি হয়েছে। তেঁতুলিয়ায় ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও জানানো হয়, এ মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় এবং অন্যত্র ৫-৭ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। মে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ পরবর্তী সংবাদ শিগগিরই টিকা আসতে শুরু করবে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads