ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৮:০৭ অপরাহ্ণ

Khulna_District_Map_Bangladesh-46পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, ওসি এম মসিউর রহমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী, কাজল কান্তি বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগ নেতা রতন ভদ্র, আনোয়ার ইকবাল মন্টু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী এনামূল কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক সুরাইয়া বানু ও পৌর ইমাম পরিষদের সভাপতি অলহাজ্ব হাফেজ মাওঃ জালাল উদ্দিন। সভায় নাশকতা প্রতিরোধে ওয়ার্ড পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত এবং প্রতিরোধে ইমাম ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানানো হয়।

Need Ads
error: কপি হবে না!