ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্মাণ কাজে গেল ৮ বছর সংযোগ সড়ক ফাইলবন্দি : তানোরে শিবনদীতে সেতু যন্ত্রনা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৩:০৪ অপরাহ্ণ

Tanore Sibo Satu Photo 29.06.2013ইমরান হোসাইন, তানোর : রাজশাহীর তানোরে শিব নদীর ওপর সেতু নির্মাণ কাজ দীর্ঘ  সাত বছরে শেষ করে ৮ বছর পার হলেও সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না সেতুটি। তবে, এনিয়ে স্থানীয় সেতু নির্মাণ কর্তৃপক্ষ বলছেন সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ ফাইল মন্ত্রণালয়ে বন্ধ থাকায় এপরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে দুটি উপজেলার কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে কষ্ট পোয়াচ্ছেন।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য তানোর ও মোহনপুর উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করতে শিবনদীর উপর ২১৫ দশমিক ৮ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের কাজ গত ২০০৫-০৬ অর্থ বছরে শুধু করা হয়। সেতুটি নির্মাণ কাজে ৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয় ধরা হয়। দরপত্রের মাধ্যমে সেতুটির নির্মাণ কাজ পাইয়ে দেয়া হয় মেসার্স মাইনুল এন্টার প্রাইজকে। প্রতিষ্ঠানটির প্রোপাইটার কার্যাদেশ প্রাপ্তির পর তৎকালীন জোট সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক ২০০৬ সালের ৪ মার্চ সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সেই সময় থেকে বিগত প্রায় সাত বছর পর সেতুটির নির্মাণ কাজ শেষ করলেও ৮ বছর ধরে সংযোগ সড়কের অভাবে জনসাধারণের কোন কাজে আসছে না সেতুটি।

এনিয়ে তানোর বিলকুমারী সাহিত্য পরিষদের সভাপতি কবি জাহান আলী জানান, দীর্ঘ প্রায় সাত বছর ধরে শিবনদীর উপর সেতু নির্মাণের কাজ শেষ হলেও ৮ বছর ধরে সংযোগ সড়কের অভাবে সেতুটি দিয়ে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। বর্তমানে সেতুটির নির্মাণ কাজ শেষ করা হলেও সংযোগ সড়ক না থাকায় নির্মিত সেতুটি কোন কাজে আসছে না। একারণে এলাকার জনসাধারণ প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করছেন। বিকল্প পথে চলাচল করতে সময় ও পরিবহন খরচ অপচয় হচ্ছে। ফলে চরম দূর্ভোগে কষ্ট পোয়াচ্ছেন এলাকার জনসাধারণ। তিনি অবিলম্বে এই সেতুটির সংযোগ সড়ক স্থাপনের জন্য সংম্লিষ্টদের প্রতি জোরালো আহবান জানান।

Shamol Bangla Ads

এব্যাপারে যোগাযোগ করা হলে তানোর উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ২০১২ বছরের ডিসেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণ কাজ শেষ করেছেন। সংযোগ সড়কের ব্যাপারে ভূমি অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বছরের পর বছর ধরে মন্ত্রণালয়ে ফাইল বন্দি থাকায় সংযোগ সড়ক তৈরি করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!