ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০১৩ ৬:০৯ অপরাহ্ণ

bikkubভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ পাকিস্তান পার্লামেন্টে মানবতাবিরোধী অপরাধী আব্দুল কাদের মোল­ার ফাঁসিতে শোক প্রস্তাবের প্রতিবাদে বুধবার ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টার সময় ভোলাহাট উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সক্রিয় অংশ গ্রহনে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কর্যালয়ের সম্মুখে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডর মনিরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম লোলো, আফসার আলী, সেরাজুল ইসলাম, মহিলা মুক্তিযোদ্ধা মাজেদা বেগম ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভোলাহাট উপজেলা শাখার সাধারন সম্পাদক লেকচারার রাব্বুল হোসেন প্রমূখ। বক্তারা একাত্তরের মানবতাবিরোধীদের বিচারের দাবী করেন এবং পাকিস্তানের ন্যাক্কারজন প্রস্তাব প্রত্যাহার করার দাবীসহ তাদের সকল পণ্য বর্জন করার অনুরোধ করেন উপজেলাবাসীকে।

Need Ads
error: কপি হবে না!