দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর পৌরসভা হলরুমে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাইজিং সান কিন্ডার গার্ডেনের আয়োজনে মঙ্গলবার বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাড়িয়া ইউপি চেয়ারম্যান মোলা হাসান ফারুক ইমাম সুমন, প্রতিষ্ঠানের সহসভাপতি আবদুল মালেক, কাঠালবাড়ীয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ওয়াদুদ, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা আবদুল মজিদ, ডিএসবি সোহেল রানা প্রমূখ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।




