মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আজিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। ২৩ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় বিওসি কেছুরীগুল গ্রামে টিলার উপর গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। আজিম উদ্দিন বড়লেখা উপজেলার দক্ষিনভাগ (দক্ষিন) ইউনিয়নের বিওসি কেছুরীগুল গ্রামে মৃত মোখলিছুর রহমানের ছেলে।
জানা যায়, আজিম উদ্দিন ওরফে কালা মিয়া রবিবার রাতে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন অনেক খ্ঁোজাখুঁজির পর পরদিন সকালে বাড়ীর অদুরে টিলার উপরে গাছে তার ঝুলন্ত লাশ পরিবারের সদস্যসহ এলাকাবাসী দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে সকাল সাড়ে ১১ টায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বড়লেখা থানার এসআই আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।




