ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় বিদেশী পিস্তল,গুলি ও চাকুসহ ৫ যুবলীগ কর্মী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৩:০২ অপরাহ্ণ

Pistulএস.গুলবাগী, বগুড়া : বগুড়ায় বিদেশী পিস্তল, গুলি ও চাকুসহ যুবলীগের ৫ কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। ২১ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় বগুড়া শহরের সার্কিট হাউজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব (২১), শহরের ফুলতলার মৃত শুকুর আলীর ছেলে নান্টু (২৮) তার ছোট ভাই ঝন্টু (২৬), একই এলাকার আব্দুল জব্বারের ছেলে নাজমুল (২৮) এবং মুন্সিগঞ্জ জেলার দারোগা পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে তুহিন (১৮)। নান্টু ও ঝন্টু ফুলতলা এলাকায় সন্ত্রাসী হামলায় নৃশংস হত্যাকান্ডের শিকার যুবলীগ নেতা মজনুর ছোট ভাই ।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত ৫ জন ২টি মোটর সাইকেল যোগে সার্কিট হাউজের সামনে দিয়ে যাওয়ার সময় ঘোড়ার মোড়ে তাদের গতীবিধি দেখে  গোয়েন্দা পুলিশের টহল দলের সন্দেহ হয়। এসময় তাদেরকে চ্যালেঞ্জ করারর পর তাদের আটক করে তল্লাশীকালে রাকিবের  কোমরে থাকা একটি ৭দশমিক ৬৫ বোরের আমেরিকার তৈরী একটি অত্যাধুনিক পিস্তল ও ৪ রাউন্ড গুলি পাওয়া যায়। এছাড়াও অপর একটি মোটর সাইকেলে থাকা তুহিন ও ঝন্টুর কাছে ২টি চাকু পাওয়া যায়। গ্রেফতারকৃতরা সকলেই যুবলীগের কর্মী বলে গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!