ads

রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলো-আপ : বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী কৃষককে ফেরত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৩ ১:৫৭ অপরাহ্ণ

Followup-Logo2কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী কৃষক রিপন মোল্লাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। ২১ ডিসেম্বর শনিবার বিকেল ৫টার দিকে তাকে ফেরত দেয়া হয়।
বিজিবি সূত্র জানায়, আজ দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্তের বাংলাদেশী ভূ-খন্ডে নিজ ক্ষেতে কৃষি কাজ করার সময় কৃষক রিপন মোল্লাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে বিজিবি’র পক্ষ থেকে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং আটক বাংলাদেশী কৃষককে ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র দেয় বিজিবি। বিকেল ৫টার সময় সীমান্তের ১৫৭-১৩ (আর) সীমান্ত পিলার সংলগ্ন নো ম্যানস ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বিজিবি-৩২ ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল ওহাব ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বিএসএফ-৯১ কমান্ডেন্ট অধিনস্থ জলঙ্গী বিএসএফ কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর স্বপন দালাল। প্রায় ২০ মিনিট ব্যাপী পতাকা বৈঠকের পর কৃষক রিপন মোল্লাকে ফেরত দেয় বিএসএফ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!