পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ভ্যানগাড়ির নিচে চাপা পড়ে গোপাল চন্দ্র দাস (৫০) নামে এক ভ্যান চালক মারা গেছেন। ২১ ডিসেম্বর শনিবার বিকেলে ওই ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার আগিয়া ইউনিয়নের বাট্রা গ্রামে।
জানা যায়, শনিবার বিকেলে গোপাল দাস পার্শ¦বর্তী কৈলাটি গ্রাম থেকে ভ্যানে করে গাছের গুড়ি পূর্বধলা উপজেলা সদরের স’মিলে নিয়ে আসছিলেন। পথে বাট্রা বাজার নামক স্থানে তিনি হোঁচট খেয়ে পড়ে গেলে ওই ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।




