টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যার প্রতিবাদে ২১ ডিসেম্বর শনিবার টাঙ্গাইল সদরে অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি। আজ শনিবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ হরতাল চলবে। শুক্রবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার লাশ দেখতে গিয়ে এ ঘোষনা দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সামছুল আলম তোফা। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মেজর জেণারেল মাহমুদুল হাসান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ আযম খান। উলেখ্য, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকে শুক্রবার সকালে মর্নিং ওয়ার্ক করার সময় দূর্বৃত্তরা গুলি করে হত্যা নিশ্চিত করে চলে যায় । খবর পেয়ে সকাল সাড়ে সাতটায় শহরের বটতলায় থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠান। আসামীদের দূত গ্রেফতারের প্রতিবাদে ২১ ডিসেম্বর শনিবার এ হরতালের ডাক দেয় বিএনপি ।




