ads

শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালতলীতে বিষপানে মহিলার আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০১৩ ৭:২৮ অপরাহ্ণ
তালতলীতে বিষপানে মহিলার আত্মহত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : তালতলীতে ছালমা বেগম (২০) নামের এক মহিলা বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে তালতলীর টি এন্ড টি সড়কের গোরস্থান এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে, তালতলীর বাজারের ব্যবসায়ী গোরস্থান এলাকার মোখলেছুর রহমান খানের একমাত্র বিবাহিতা কন্যা ছালমা বেগম বৃহস্পতিবার রাত আটটার দিকে পিতার ঘরের দোতলায় গিয়ে বিষপান করে। তাৎক্ষনিক তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু ঘটে। লাশ ময়না তদন্ত শেষে তালতলীর পিত্রালয় গোরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। উলে­খ্য, সালমা বেগমকে দেড় বছর আগে বরগুনা শহরস্থ চরকলোনী এলাকার মোঃ কামাল হোসেনের সাথে বিবাহ দেয়া হয়েছিল। বিবাহের পর বেশ কিছু দিন ভাল কাটলেও স্বামীর সাথে অভিমান করে গত রমজানে পিত্রালয় আসলে স্বামীর বাড়ী আর যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!