কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী ওয়ার্কার্স পার্টি নেতা এড.মোস্তফা লুৎফুল¬াহ’র সমর্থনে শুক্রবার বিকেলে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে আয়োজিত ওই কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপন। সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের ১৪দল মনোনিত প্রার্থী ওয়ার্কার্স পার্টির জেলা সা.সম্পাদক এড.মোস্তফা লুৎফুল¬াহ ছাড়াও সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, আ’লীগ নেতা অধ্যা.এমএ ফারুক, ওয়ার্কার্স পার্টি নেতা আ.রউফ, জাসদ নেতা আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আ.মান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোহাগ, জেলা ছাত্রলীগ সা.সম্পাদক অয়ন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আ.রহিম, ইউনিয়ন আ’লীগ নেতা মিজানুর রহমান, মারুফ হোসেন, আরিজুল ইসলাম, আসলাম হোসেন, মহিদুল ইসলাম, আলী হোসেন, মফিজুল ইসলাম, মাও.খায়বার হোসেন প্রমুখ। সভা শেষে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে কলারোয়া বাজারে একটি র্যালী বের হয়।




