ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকে যোগ হল ডিসলাইক বাটন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৪:৩৪ অপরাহ্ণ

imagesশ্যামলবাংলা ডেস্ক : অনেকদিন ধরেই সামাজিক গণমাধ্যম ফেসবুকে লাইক বাটনের পাশাপাশি ডিসলাইক বাটন যোগ করার দাবি জানাচ্ছেন ব্যবহারকারীরা। অবশেষে প্রাথমিকভাবে ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপের আপডেটে যোগ করা হয়েছে ডিসলাইক বাটন। এছাড়াও সীমিত পর্যায়ে কিছু ব্যবহারকারীদের জন্য কয়েকটি বাটন যোগ করা হয়েছে ম্যাসেঞ্জার অ্যাপটিতে।
প্রথম পর্যায়ে ডিসলাইকসহ নতুন অপশনগুলো শুধু ডেস্কটপ ও মোবাইল থেকে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এতে বেশ কয়েকটি আলাদা আঙ্গুলের ছবিসহ লাইক বাটন থাকছে। তবে এ সুবিধা পেতে ব্যবহারকারীদের ম্যাসেঞ্জার অ্যাপের স্টিকার স্টোর থেকে ডাউনলোড করতে হবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে কোনকিছু শেয়ার করার জন্য লাইক বাটন সবচেয়ে দ্রুত উপায়। তবে এর মাধ্যমে ফেসবুক জানতে পারে কোন কোন বিষয় ব্যবহারকারীদের পছন্দ। এতে এ সম্পর্কিত বিজ্ঞাপন প্রকাশ করতে সুবিধা হয় ফেসবুকের।
তবে ম্যাসেজ অপশনে ডিসলাইক বাটন যুক্ত হলেও ফেসবুকের অন্য ক্ষেত্রগুলোতে খুব শীঘ্রই যুক্ত হচ্ছে না ডিসলাইক বাটনটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!