কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের বান্ধাঘাটা নামক স্থানে বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ মিলন নামের এক কৃষককে পিটিয়ে মারাত্বক জখম করেছে প্রতিপক্ষ। পরে তাকে ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন আশংকজনক অবস্থায় উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে ঘটনার পরপরই থানা পুলিশ শামিম ও সাইফুল নামে ২ জনকে গ্রেফতার করেছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




