ads

শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে মেয়েকে কোলে নিয়ে মাঠে সাউদি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

টেস্ট ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচ খেলছেন টিম সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টই এই পেসারের শেষ ম্যাচ। বাবার বিদায়ী টেস্ট দেখতে মাঠে সাউদি কন্যাও। মেয়েকে নিয়ে হ্যামিল্টনে জাতীয় সংগীত গেয়েছেন। কিউই এই পেসারের বিদায়ী টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের বিপক্ষে ৮২ ওভারে ৯ উইকেটে ৩১৫ রান করেছে নিউজিল্যান্ড।

Shamol Bangla Ads

উদ্বোধনী জুটিতে নিউজিল্যান্ডের শতরানের জুটির পর বল হাতে ঘুড়ে দাঁড়ায় ইংল্যান্ড। যার সুবাদে প্রথম দিনই নিউজিল্যান্ডের ৯ উইকেট শিকার করতে সক্ষম হয় ইংল্যান্ডের চার পেসার। নিউজিল্যান্ডের পক্ষে অধিনায়ক টম লাথাম ৬৩ ও মিচেল স্যান্টনার অপরাজিত ৫০ রান করেন। প্রথম দিন ব্যাট করার সুযোগ পেয়ে ১টি চার ও ৩টি ছক্কায় ১০ বলে ২৩ রান করেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা সাউদি। এদিন ছক্কার রেকর্ড গড়েছেন টিম সাউদি। টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় সেরা চারে আছেন কিউই পেসার টিম সাউদি।

হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। দলকে ১৮৫ বলে ১০৫ রানের সূচনা এনে দেন লাথাম ও উইল ইয়ং। ১০টি চারে ৪২ রান করা ইয়ংকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন পেসার গাস অ্যাটকিনসন।

Shamol Bangla Ads

ইয়ং না পারলেও হাফ-সেঞ্চুরির দেখা পান লাথাম। টেস্ট ক্যারিয়ারের ৩১তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ব্যক্তিগত ৬৩ রানে পেসার ম্যাথু পটসের শিকার হন কিউই দলপতি। দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও মিডল অর্ডার ব্যাটাররা বড় কোন জুটি গড়তে না পারায় ২৩১ রানে সপ্তম উইকেট হারায় নিউজিল্যান্ড। এসময় পটস ও ব্রাইডন কার্সের বোলিং তোপে কেন উইলিয়ামসন ৪৪, রাচিন রবীন্দ্র ১৮, ড্যারিল মিচেল ১৪, টম ব্লান্ডেল ২১ ও গ্লেন ফিলিপস ৫ রানে আউট হন।

অষ্টম উইকেটে ৫৪ বলে ৪১ রানের জুটিতে উইকেট পতন ঠেকান স্যান্টনার ও ম্যাট হেনরি। ৮ রানে হেনরিকে আউট করে জুটি ভাঙেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। হেনরি ফেরার পর দশ নম্বরে ব্যাট হাতে নেমেই ঝড় তুলেন সাউদি। ১টি চার ও ৩টি ছক্কায় পর অ্যাটকিনসনের বলে থামেন ১০ বলে ২৩ রান করেন সাউদি। স্যান্টনারের সাথে নবম উইকেটে ১৭ বলে ৩১ রানের জুটিতে দলের রান ৩শ পার করেন সাউদি।

দলীয় ৩০৩ রানে সাউদি বিদায় নেওয়ার পর শেষ ব্যাটার উইলিয়াম ও’রুর্ককে নিয়ে ১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন স্যান্টনার। ৫৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫০ রানে অপরাজিত আছেন স্যান্টনার। খালি হাতে দিন শেষ করেন ও’রুর্ক।

বল হাতে ইংল্যান্ডের পটস-অ্যাটকিনসন ৩টি করে এবং কার্স ২টি ও স্টোকস ১টি উইকেট নেন।

Need Ads
error: কপি হবে না!